সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ জানুয়ারি প্রথম আলোর ৪-এর পাতায় ‘উল্লাপাড়ায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তোফাজ্জল হোসেনের সঙ্গে মামুন হোসেনের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে তাঁর লোকজন মামুনের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত মামুনকে হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। এ ঘটনায় মামুনের বাবা সালাম তোফাজ্জলের বিরুদ্ধে মামলা করেন। প্রকৃতপক্ষে তোফাজ্জলের লোকজন মামুনের ওপর হামলা চালাননি। প্রতিপক্ষের হামলায় আহত হয়ে তিনি মারা যান। এ ছাড়া মামুনের বাবা তোফাজ্জলের বিরুদ্ধে মামলাও করেননি। বি.স