সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২ নভেম্বর বুধবার প্রথম আলোতে প্রকাশিত ‘বিদ্যুৎকেন্দ্রে নতুন রোগ’ শীর্ষক প্রতিবেদনে দুটি বিদ্যুৎকেন্দ্রে অনেক দিন ধরে পরীক্ষামূলক উৎপাদন চলছে বলে উল্লেখ করে বলা হয়েছিল, এর একটি হচ্ছে এবিবি কোম্পানির বগুড়া ২০ মেগাওয়াট। প্রকৃতপক্ষে, কোম্পানিটির নাম হচ্ছে জিবিবি। অনবধানতাবশত এই ভুলের জন্য সংশ্লিষ্ট প্রতিবেদক দুঃখ প্রকাশ করছেন। ওই বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে এবিবির কোনো সম্পৃক্ততা নেই।