সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার প্রথম আলোতে প্রকাশিত ‘প্রকৌশলী-চিকিৎসক দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত’ শিরোনামের সংবাদে কিছু তথ্যের ভুল রয়েছে বলে জানিয়েছেন নিহতদের স্বজনেরা। গতকাল নিহতের ভায়রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক মামুনুর রশীদ একটি চিঠি পাঠিয়েছেন। তাতে তিনি বলেছেন, বিভিন্ন উৎস থেকে পরিবার নিশ্চিত হয়েছে যে চালকই গাড়িটি চালাচ্ছিলেন এবং নিহত মনোয়ারুল তাঁর পাশে বসে ছিলেন। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, মনোয়ারুল হাসান চালককে পেছনে বসিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন।