সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯ ডিসেম্বর সোমবার প্রথম আলোর ৪র্থ পৃষ্ঠায় ‘চিকিৎসক হাসপাতালের বাইরে, রোগীরা কক্ষের সামনে’ শীর্ষক খবরে ভুল করে লেখা হয়েছে, মেডিকেল অফিসার আইরিন হোসেন বৃহস্পতি ও শনিবার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। প্রকৃতপক্ষে তিনি ছুটিতে ছিলেন। গত মঙ্গলবার প্রথম পাতায় প্রকাশিত ‘অ্যাডহক চিকিৎসকেরা গ্রাম থেকে শহরে’ শীর্ষক প্রতিবেদনে লেখা হয়, আফরোজা আক্তার কুমিল্লা সদর হাসপাতালে প্রেষণে এসেছেন। প্রকৃতপক্ষে তাঁর নাম আফরোজা হাশেম। এই ভুলের জন্য আমরা দুঃখিত।