সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রথম আলোর ১৯ পৃষ্ঠায় প্রকাশিত ‘স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে মানববন্ধন’ শীর্ষক সংবাদের একাংশে ভুল হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন ‘ছাত্র শিক্ষক পেশাজীবী জনতা’। সংগঠনটির পক্ষে সংস্কৃতিকর্মী রোকেয়া প্রাচী বলেন, প্রকাশিত প্রতিবেদনে ২৭ জানুয়ারি শহীদ মিনার প্রাঙ্গণে আমরণ অনশন কর্মসূচির যে কথা বলা হয়েছে, তা ঠিক নয়। এ কর্মসূচি তাঁরা ঘোষণা করেননি। তাঁরা সড়ক দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দোষী চালকদের গ্রেপ্তার, দ্রুত বিচার, সড়ক দুর্ঘটনা রোধে কঠিন আইন প্রণয়নসহ বিভিন্ন দাবিতে ২০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে আরেকটি মানববন্ধনের কর্মসূচি দিয়েছেন।