সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অভয়নগরের ভাড়াভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্র কাজে আসছে না!’ শিরোনামে প্রথম আলোয় ১৯ এপ্রিল একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটির জ্বালানি তেলের (ফার্নেস অয়েল) মজুদবিষয়ক তথ্য হালনাগাদ নয় বলে জানিয়েছে খানজাহান আলী পাওয়ার কোম্পানি কর্তৃপক্ষ। কেন্দ্রটির পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক মো. ফয়জুর রহমান জানান, ৯ এপ্রিল ১০৬ টন জ্বালানি তেল মজুদ ছিল। বরাদ্দ পাওয়ায় ১৮ এপ্রিল তা বেড়ে হয় এক হাজার ২৫০ টন। গত বৃহস্পতিবার আবার ৫০০ টন তেলের বরাদ্দ পাওয়া গেছে।