সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ ফেব্রুয়ারি প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠায় ‘সেই আলুব্দী গ্রামে কান্না-ক্ষোভ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলুব্দী গ্রামে ব্যাপক হত্যাযজ্ঞের তারিখ ভুলবশত একাত্তরের ১৪ এপ্রিল উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে তারিখটি হবে একাত্তরের ২৪ এপ্রিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। —বা. স.