সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বৈষম্য প্রধান সমস্যা।’ শিরোনামে ২২ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত খবরের একটি স্থানে ‘পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র নাম উল্লেখ করা হয়েছে। প্রকৃত তথ্য হলো, ওই প্রতিবেদনে অপরাধ তদন্ত বিভাগ বলতে তদন্ত-সংশ্লিষ্ট সব সংস্থাকে বোঝানো হয়েছে, সিআইডি নয়। এ ভুলের জন্য আমরা দুঃখিত।