সংশোধনী
গতকাল প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠায় প্রকাশিত ‘পুলিশকে হতে হবে ধৈর্যশীল ও মানবিক: প্রধানমন্ত্রী’ শীর্ষক খবরে কিছু তথ্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। ভুলটি সরকারি বার্তা সংস্থা বাসসের, প্রথম আলোর নয়। খবরে ছাপা হয়েছে, এক বছরের কোর্স সম্পন্নকারী মোট ৩৭ জন প্রবেশনারি এএসপি কুচকাওয়াজে অংশ নেন। কুচকাওয়াজ পরিচালনা করেন প্যারেড কমান্ডার এএসপি লিমন রায়। প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে মো. শাকিল আহমেদ বেস্ট হর্সম্যানশিপ এবং শেখ মো. আবদুল্লাহ বিন কালাম বেস্ট ইন একাডেমিক ও বেস্টম্যান কাপ পদক গ্রহণ করেন।প্রকৃতপক্ষে হবে এক বছরের কোর্স সম্পন্নকারী মোট ১৯৪ জন প্রবেশনারি এএসপি কুচকাওয়াজে অংশ নেন। কুচকাওয়াজ পরিচালনা করেন প্যারেড কমান্ডার এএসপি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, বেস্ট হর্সম্যানশিপ পদক গ্রহণ করেন মো. ওবায়দুর রহমান এবং বেস্ট ইন একাডেমিক ও বেস্টম্যান কাপ পদক গ্রহণ করেন মো. গোলাম সাকলায়েন।