সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার প্রথম আলোতে প্রকাশিত ‘চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস’ শীর্ষক সংবাদে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ছাত্র ও তরুণ সমাবেশ আয়োজন করেছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার এবং সামাজিক সংগঠন ‘দৃষ্টি’। প্রকৃতপক্ষে এ অনুষ্ঠানের আয়োজকও ছিল নোবেলজয়ী ড. ইউনূস-সুহূদ-চট্টগ্রাম। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে দ্য ডেইলি স্টার রিডার্স ক্লাব, সামাজিক সংগঠন দৃষ্টি ও রোভার স্কাউটের সদস্যরা। ড. ইউনূসের একক বক্তৃতার সমাবেশে সভাপতিত্ব করেছেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানমালা আয়োজনে বিশেষ সহযোগিতা দিয়েছে দৈনিক আজাদী।