সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গুরুতর অপরাধ আপসের বাইরে রাখতে হবে’ শিরোনামে ২৩ জুন প্রকাশিত খবরে ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহাকে উদ্ধৃত করে তল্লাশি পরোয়ানা জারির ক্ষমতা বিচারিক হাকিমদের আছে বলে ছাপা হয়েছে। প্রকৃত পক্ষে তিনি বলেছিলেন, ‘তল্লাশি পরোয়ানা জারির ক্ষমতা বিচারিক হাকিমদের নেই। এ ক্ষমতা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের হাতে। বিচারিক হাকিমদের এ ক্ষমতা দেওয়া উচিত।’ অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।