সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত ‘ঢাকা সিটির বিভক্তি উদ্দেশ্যপ্রণোদিত’ শীর্ষক প্রতিবেদনে আলোচক হিসেবে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদের নাম ও বক্তব্য ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, বক্তব্যও দেননি। সংশ্লিষ্ট প্রতিবেদক এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করায় আমরা দুঃখিত।—বার্তা সম্পাদক