সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার প্রথম আলোয় ‘১১ মন্ত্রী ও ৪৮ সাংসদকে সংরক্ষিত কোটায় প্লট’ শিরোনামে প্রকাশিত খবরে আফছারুল আমীনকে ভুলবশত প্রতিমন্ত্রী বলা হয়েছে। তিনি মূলত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। ‘ঢাকায় জমি আছে তবু ১১ সাংসদ প্লট নিয়েছেন, ৬ সাংসদ নিয়েছেন দুটি করে’ শিরোনামে প্রকাশিত পৃথক প্রতিবেদনে অসীম কুমার উকিলের নামে উত্তরায় ১০ কাঠার প্লট পাওয়ার কথা বলা হয়েছে। বস্তুত তিনি উত্তরায় সাড়ে তিন কাঠার প্লট পেয়েছেন। সাংসদ সাধন চন্দ্র মজুমদার গতকাল এক প্রতিবাদপত্রে জানিয়েছেন, তিনি দুটি প্লট পাওয়ার পর একটি বাতিল করার জন্য রাজউকে আবেদন করেন। রাজউক পূর্বাচলের প্লটটি বাতিল করে তাঁর নামে উত্তরার প্লট বহাল রেখেছে।প্রসঙ্গত, রাজউকের ওয়েবসাইটে সাধন চন্দ্র মজুমদারের নামে উত্তরা ও পূর্বাচলে প্লট পাওয়ার তথ্য আছে।