সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শনিবার প্রথম আলোর নগর সংস্করণে দ্বিতীয় পৃষ্ঠায় ‘ ঈদের আগে বেতন ও ভাতা দাবি’ শিরোনামে প্রকাশিত খবরে সমাবেশের বক্তা মন্টু ঘোষকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রের সাধারণ সম্পাদক ও প্রবীণ শ্রমিক নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান জানিয়েছেন, তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা শহিদ উল্লাহ চৌধুরী এবং তিনি ওই সভায় উপস্থিত ছিলেন না। নারায়ণগঞ্জে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ সম্পর্কে প্রকাশিত খবরে এই তথ্য বিভ্রাটের জন্য আমরা দুঃখিত।