সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বিশাল বাংলা পাতায় (সিলেট, ময়মনসিংহ. কুমিল্লা) গত সোমবার প্রকাশিত ‘এভারেস্ট জয়ের গল্প শোনালেন নিশাত’ শিরোনামের খবরে দেশের জনপ্রিয় লেখক মুহমঞ্চদ জাফর ইকবালের বক্তব্যের কিছু অংশ ভুলভাবে উদ্ধৃত হয়েছে। প্রতিবেদনে তাঁর বক্তব্য ছাপা হয়েছিল এ রকম: ‘নিশাত আগেই এভারেস্ট জয় করতে পারত। যখন মুহিত ও নিশাত মিলে প্রথম এভারেস্ট অভিযানে যায় তখন মুহিতের অক্সিজেন শেষ হয়ে গেলে নিশাত তার নিজের অক্সিজেন মুহিতকে দিয়ে নিচে নেমে আসে।’ প্রকৃতপক্ষে মুহমঞ্চদ জাফর ইকবালের বক্তব্য হবে, ‘একটু আগে স্লাইড শো দেখানোর সময় নিশাত মানসুলু অভিযানে ব্যর্থ হয়ে ফিরে এসেছিল বলেছে। আসলে সে ব্যর্থ হয়নি, বিনয় প্রকাশ করতে গিয়ে সে ব্যর্থ হয়েছিল বলেছে। মূলত মুহিত ও নিশাত দুজনে যখন মানসুলু অভিযানে যায় তখন মুহিতের অক্সিজেন শেষ হয়ে গেলে নিশাত তার নিজের অক্সিজেন মুহিতকে দিয়ে নিচে নেমে আসে।’ এ সময় নিশাতের এই বিনয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘মানুষকে বড় হতে হলে বিনয়ী হতে হবে।’ অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। —বিভাগীয় সম্পাদক