সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রোববার প্রথম আলোর ১৯ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত ‘পানিসম্পদমন্ত্রীর বাড়িতে হামলা’ শিরোনামের সংবাদে একটি ভুল তথ্য প্রকাশিত হয়েছে। সংবাদে লেখা হয়েছে, ‘ঘোষণার বাস্তবায়ন না হওয়ায় গত শুক্রবার রাত আটটার দিকে আন্দোলনকারীরা পানিসম্পদমন্ত্রীর গ্রামের বাড়ির সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।’ এখানে শব্দটি ‘আন্দোলনকারীরা’ হবে না। প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রুহিয়া ইউনিয়নে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ‘রুহিয়া পশ্চিমের বাসিন্দারা’ ক্ষুব্ধ হয়ে এই হামলা চালায়। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখিত।