সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ‘মোশাররফকে ঘিরে কানাঘুষা’ শীর্ষক সরেজমিন প্রতিবেদনে ভুলক্রমে ‘...তারা মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণার জন্য গত ১৯ মে একটি সমাবেশের আয়োজন করে’ ছাপা হয়েছে। ‘গত ১৯ মে’ নয়, এটা হবে ‘২০১০ সালের ১৯ মে’। তা ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতির নাম ‘জয়নুল আবেদিন’ ছাপা হয়েছে। তাঁর নাম ‘জায়নুল আবেদিন’ এবং তিনি কলেজশিক্ষক ছিলেন না, তিনি ছিলেন ফরিদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।