সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল পেশাগত পরীক্ষার ফলাফলে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ তৃতীয় স্থান অধিকার করেছে। ওই কলেজের ৫৬ জন ছাত্রীর মধ্যে ৪৬ জন কৃতকার্য হয়েছেন। পাসের হার ৮২ দশমিক ১৪ শতাংশ। আদ্-দ্বীন ফাউন্ডেশনের ব্যবস্থাপক (প্রশাসন) মো. তরিকুল ইসলাম মুকুলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ কথা জানানো হয়।
সম্প্রতি প্রথম আলোয় মেডিকেল কলেজগুলোর ফলাফল নিয়ে প্রকাশিত খবরে ভুলবশত তৃতীয় স্থানে আরেকটি মেডিকেল কলেজের নাম প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি।