সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ অক্টোবর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘সতর্কতা সত্ত্বেও রোলস রয়েস ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের দুই কর্তা ঢাকায়’ শীর্ষক প্রতিবেদনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নির্বাহী পরিচালক মাইক রিজ এখন ঢাকায় এসেছেন বলে উল্লেখ করা হয়। গতকাল মঙ্গলবার প্রথম আলোর কাছে পাঠানো প্রকাশিত সংবাদের সংশোধনী শিরোনামে লেখা এক চিঠিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলেছে, ডেপুটি গ্রুপ চিফ এক্সিকিউটিভ মাইক রিজ ঢাকায় আসেননি। ব্যাংকের যে প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে, তাতে মাইক রিজ নেই। তাঁর নাম ভুলবশত ছাপা হয়েছে।
পরে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাজ্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল গত সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। ওই প্রতিনিধিদলে ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড্রু বিয়ার। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত। বা.স.