সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় টেক ফিয়েস্তা ’১৬ প্রতিযোগিতায় সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রদর্শনীর বিজয়ী প্রতিষ্ঠানের নাম ভুল ছাপা হয়েছে। সফটওয়্যার ও হার্ডওয়্যার উভয় প্রদর্শনীতে দ্বিতীয় অবস্থানে থাকা খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বদলে ভুল করে ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির নাম উল্লেখ করা হয়েছে। টেক ফিয়েস্তা আয়োজক কমিটি থেকে বিজয়ী হিসেবে প্রথম আলোকে যেসব প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছিল প্রথম আলো সে নামই ছাপিয়েছে। ভুল নাম দেওয়ার জন্য আয়োজক কমিটি দুঃখ প্রকাশ করেছে।