সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘২৩ দম্পতির জীবনে “না” জয়ের হাসি’ শিরোনামে গতকাল প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে চিকিৎসাপদ্ধতির তথ্যে এইচআইভি সংক্রমণ প্রতিরোধ টিকা উল্লেখ করা হয়েছে। এটি কোনো টিকা নয়। আক্রান্ত মায়েদের গর্ভাবস্থায় ১৬ সপ্তাহের মধ্যে অ্যান্টিরেট্রোভাইরাল (এআরভি) ওষুধ দেওয়া হয়। পরবর্তী সময়ে বাচ্চা জন্ম হওয়ার পর এক বছর পর্যন্ত এআরভি প্রোফাইলোক্সিস দেওয়া হয়। বাচ্চার ছয় সপ্তাহ, সাড়ে ১৩ মাস, ১৮ মাস বয়সে মোট তিনবার পরীক্ষার পর ফলাফল নেগেটিভ এলে বাচ্চাকে এইচআইভিমুক্ত ঘোষণা করা হয়।