সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় গতকাল মঙ্গলবার ‘নারীরা অর্থনৈতিক নির্যাতনেরও শিকার’ শীর্ষক খবরে লেখা হয়েছে, বিবাহিত নারীদের ৮০ শতাংশের বেশি জীবনকালে অন্তত একবার স্বামীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। প্রকৃতপক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ অনুযায়ী, কখনো বিয়ে হয়েছে এমন নারীর মধ্যে এ হার ৫০ শতাংশ। আর কোনো না কোনো নির্যাতনভোগীর হার ৭৩ শতাংশ। বর্তমানে বিবাহিত আছেন, এমন নারীদের মধ্যে ৪৫ শতাংশ স্বামীর হাতে শারীরিক নির্যাতন এবং ৮০ শতাংশ কোনো না কোনো নির্যাতন ভোগ করেছেন। —বি.স.