সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বুধবার প্রথম আলোর পৃষ্ঠা-৫-এ ‘রুয়েটে চার বিভাগে কেউ ভর্তি হননি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে চার বিভাগের জায়গায় তিন বিভাগ পড়তে হবে। আর যে তিনটি বিভাগের সব আসন ফাঁকা রয়েছে এই বিভাগগুলো হচ্ছে গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (জিসিই), আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) ও ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই)। পাঁচটি বিভাগে সব আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে। এই বিভাগগুলো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ। সর্বশেষ তথ্য অনুযায়ী রুয়েটে ২২৮টি আসন ফাঁকা রয়েছে। অসাবধানতাবশত তথ্যগত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত। বি.স.