সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গণতন্ত্র রক্ষা দিবস, আলাদাভাবে পালন করল আ.লীগের দুটি পক্ষ’ শিরোনামে গতকাল শুক্রবার প্রথম আলোর ৯ পৃষ্ঠায় একটি প্রতিবেদন ছাপা হয়েছে। ওই প্রতিবেদনের শেষ অংশে ছাপা হয়েছে, জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি দলীয় প্রার্থীর পক্ষ না নিয়ে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের পক্ষ অবলম্বন করাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের দুটি পক্ষ প্রকাশ্য রূপ নেয়। এটি প্রতিবেদকের নিজস্ব বক্তব্য নয়, এটি মমতাজুল হক পক্ষের নেতা-কর্মীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে। ভুলবশত নেতা-কর্মীদের অভিযোগ কথাটি ছাপা হয়নি।