সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার প্রথম আলোর ৯-এর পাতায় ‘পুলিশ-ম্যাজেস্ট্রেসি কনফারেন্স, সিলেটে গত বছর ৩ হাজার মামলা নিষ্পত্তি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ভুল ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে সিলেট জেলা মুখ্য বিচারিক হাকিম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) আদালতে গত বছর নিষ্পত্তিকৃত মোট মামলার সংখ্যা ৬ হাজার ৪২১টি। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। বি.স.