সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ ফেব্রুয়ারি প্রথম আলোতে প্রকাশিত ‘ঠেঙ্গারচর বাসযোগ্য নয়?’ শীর্ষক প্রতিবেদনের একটি স্থানে ওই চরে (ঠেঙ্গারচর) ৫৫ হাজার প্রজাতির পাখি বসবাস করার কথা লেখা হয়েছে। প্রকৃতপক্ষে সেখানে ৫৫ প্রজাতির ৫০ হাজার পাখি বসবাস করে।

প্রতিবেদনের আরেক জায়গায় ২০১২ সালে জাতীয় সংসদে অনুমোদন হওয়া জীববৈচিত্র্য সংরক্ষণ আইন অনুযায়ী বিজ্ঞানীদের বসতি এলাকা ধ্বংস করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। আদতে সেটি হবে বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বিপন্নপ্রায় প্রাণীদের বসতি এলাকা ধ্বংস করা শাস্তিযোগ্য অপরাধ।