সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর পৃষ্ঠা-৯-এ ‘শ্রম আইন বাতিলের দাবি, ২৬ জুলাই দেশজুড়ে বিক্ষোভ’ শিরোনামে প্রকাশিত খবরটি ছাপা হয়েছিল তিনটি সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে। এর মধ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বক্তব্য ছিল—সংশোধিত শ্রম আইনে শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। আর ‘২৬ জুলাই দেশজুড়ে বিক্ষোভ’ কর্মসূচিটি ছিল বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের। এ নিয়ে সৃষ্ট বিভ্রান্তির জন্য আমরা দুঃখিত। বিজ্ঞপ্তি।