সংশোধনী মা নন, শাশুড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ মে প্রথম আলোয় প্রকাশিত ‘ছেলে পাওয়া গেছে, নদীতে ভাসছে’ শিরোনামে প্রতিবেদনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামের মায়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা এবং প্রতিমন্ত্রীকে ফোন করার কথা উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে তিনি নজরুল ইসলামের মা নন, শাশুড়ি। নজরুলের মা অনেক আগেই মারা গেছেন।
প্রথম আলোর কাছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের দেওয়া বক্তব্য ও প্রতিক্রিয়ার ভিত্তিতেই প্রতিবেদনে নজরুলের মায়ের কথা বলা হয়েছিল। গতকাল প্রতিমন্ত্রী বলেছেন, ভুল হয়েছিল, মা নন, তিনি নজরুলের শাশুড়ি। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য প্রথম আলো আন্তরিকভাবে দুঃখিত।