সংশোধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত শিক্ষা আইন, ২০১৬-এর সাতটি উপধারা সংশোধনের দাবিতে গতকাল সোমবার বেলা ১১টার দিকে নীলফামারী শহরে শোভাযাত্রা করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন পুস্তক ব্যবসায়ীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা শাখা শহরের বাটার মোড় এলাকা থেকে ওই শোভাযাত্রা বের করে। একই দাবিতে জেলার সব বইয়ের দোকান গতকাল পূর্ণ দিবস বন্ধ রাখা হয়। কর্মসূচিতে অংশ নেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা সভাপতি ওয়ালি উল্লাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, জ্যেষ্ঠ সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি সহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মেসের আলী প্রমুখ।