সংশোধনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য কমিশনে আয়োজিত এক সভায় বক্তারা বলেছেন, তথ্য অধিকার আইনকে আরও গণমুখী করতে আইনের ৭ ধারা সংশোধন প্রয়োজন। তথ্য প্রদানকারী ও তথ্যের চাহিদাকারী, উভয়ের দিক থেকেই এটা প্রয়োজন। তাহলে এ ধারার বিষয়ে ভুল ধারণা ও দৃষ্টিভঙ্গিগত পার্থক্য এবং এর অপব্যবহার দূর হবে। তথ্য অধিকার আইনের ‘ধারা-৭’ সংশোধনবিষয়ক একটি সুপারিশমালা তথ্য কমিশনের কাছে হস্তান্তর উপলক্ষে আয়োজিত সভায় গত রোববার বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুকের হাতে এ সুপারিশমালা তুলে দেন বেসরকারি সংস্থা ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
বিজ্ঞপ্তি