সংশোধিত এসিড নিয়ন্ত্রণ বিলের প্রতিবেদন সংসদে উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিড অপরাধ রোধে এসিড নিয়ন্ত্রণ (সংশোধিত), ২০১০ বিলের প্রতিবেদন গতকাল বুধবার জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। বিলে এসিড নিক্ষেপের মিথ্যা মামলা করার ক্ষেত্রে শাস্তির মেয়াদ সর্বোচ্চ সাত বছর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুস সালাম এ প্রতিবেদন উপস্থাপন করেন।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৮ মার্চ সংসদে নতুন এ বিল উত্থাপন করেন। এসিড নিয়ন্ত্রণ বিলে ২২ সদস্যের জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল পুনর্গঠনের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া এসিড-সংক্রান্ত মিথ্যা মামলা দায়েরের শাস্তি সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর করার বিধান রাখা হয়েছে। বিলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের চেয়ারম্যান করার কথা বলা হয়েছে। কাউন্সিলের জেলা কমিটিতে উপদেষ্টা হিসেবে থাকবেন একজন সাংসদ। সংশ্লিষ্ট পিপি, জেলা মহিলা সংস্থার সভানেত্রী, স্থানীয় প্রেসক্লাবের প্রতিনিধি, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও নির্বাচিত মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যানদের একজনকে কমিটির সদস্য রাখা হবে।