সংশোধিত শ্রম আইন আইএলও কনভেনশনের পরিপন্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএলও কনভেনশনের সঙ্গে সংশোধিত শ্রম আইন ২০১৩ সংগতিপূর্ণ নয়, গতকাল বুধবার এ অভিযোগ জানিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, মন্ত্রিপরিষদের সভায় চূড়ান্ত অনুমোদিত ও সংশোধিত শ্রম আইনে অংশগ্রহণকারী কমিটিতে সিবিএর কাজ করার কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে অংশগ্রহণকারী কমিটি সিবিএর বিকল্প হতে পারে না। কারণ এ কমিটির দাবি উত্থাপনের অধিকার নেই। আগের আইনে শ্রমিকেরা ৫ শতাংশ লভ্যাংশের ১০০ ভাগ হাতে পেতেন। এখন মাত্র ৮০ ভাগ পাবেন। এ ধরনের আরও আইনি জটিলতা ও অস্পষ্টতা থাকায় এ আইনের ভুল ব্যাখা করে শ্রমিক স্বার্থের বিপক্ষে ব্যবহার করা সম্ভব। তাই টিইউসি আইএলও কনভেনশনের আলোকে শ্রম আইনের সংশোধনের দাবি জানাচ্ছে। বিজ্ঞপ্তি।