প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মোশাররফ হোসেনকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে থাকছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দীন আহমেদ রাজু, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, নৌমন্ত্রী শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল আলম। এর বাইরে কমিটিতে বাণিজ্যসচিব, শ্রম ও কর্মসংস্থানসচিব, পররাষ্ট্রসচিব এবং শ্রমিক ও মালিকসংগঠনের একজন করে প্রতিনিধি থাকবেন।