প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হাট প্রতিষ্ঠা নিয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সংশোধিত রূপ গতকাল বুধবার অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা।
ভারতের সরকারি বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সীমান্ত হাট বিষয়ে সংশোধিত এমওইউ এবং পরিচালনা পদ্ধতি (এমওও) অনুমোদন দেওয়া হয়েছে।