সংশ্লিষ্টতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সামরিক জাদুঘরে আজ ১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ‘টিএস ইভেন্টস’ ও ‘রিলাস ফ্যাশন বুটিক’ আয়োজিত ইন্টারন্যাশনাল ওয়েভারস ফেস্টিভ্যালের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। গতকাল মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই আয়োজনের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা বা সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে, যা মন্ত্রণালয় ১৫ নভেম্বর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন, আয়োজক সংস্থার আমন্ত্রণপত্র, ব্রোশিয়ারসহ অন্যান্য ডকুমেন্ট থেকে জানতে পেরেছে। কিন্তু এই আয়োজনের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। বিজ্ঞপ্তি।