সংশ্লিষ্টতা পেলে তবেই আবুল হোসেন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পাতার একটি ‘ফরওয়ার্ডিং লেটার’, বিশেষজ্ঞ দলের আটটি সুনির্দিষ্ট প্রশ্নের জবাব এবং এ পর্যন্ত তদন্তের ৩৫ পৃষ্ঠার সংযুক্তিসহ একটি চিঠি বিশ্বব্যাংকের আবাসিক ঠিকানায় পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। সন্ধ্যায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম রহমান আরও বলেন, ‘দুর্নীতির ষড়যন্ত্রে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে। আইনের চোখে সবাই সমান। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকে ছাড় দেওয়া হবে না।’ দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র জানায়, সৈয়দ আবুল হোসেনকে আসামি না করার পক্ষে যুক্তি দেখিয়ে বিশ্বব্যাংকের কাছে দুই পাতার ‘ফরোয়ার্ডিং লেটার’ পাঠিয়েছে দুদক। একই সঙ্গে আবুল হোসেনকে অভিযোগপত্রে ‘তদন্তে আগত আসামি’ হিসেবে অন্তর্ভুক্ত করতে হলে কানাডার রয়েল মাউন্টেড পুলিশের কাছে সংরক্ষিত তথ্য-উপাত্ত প্রয়োজন বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।