সংশ্লিষ্টদের বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে আটটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্ট, মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের বক্তব্য গ্রহণ করেছে।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি সকালে পৌরসভার ভোট গ্রহণ শুরু হলেও ২৮টি কেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু করতে দেরি হয়। এতে ভোটার ও প্রার্থীদের মধ্যে উত্তেজানা সৃষ্টি হলে নির্বাচন কমিশনের নির্দেশে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ ওই আটটি কেন্দ্রে নির্বাচন স্থগিত করেন। পরে বিষয়টি তদন্তের জন্য নির্বাচন কমিশন তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। কমিটির সদস্যরা হলেন উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ ও আনিচ মাহমুদ এবং জেলা নির্বাচন কর্মকর্তা শাহ আলম।তদন্ত কমিটি গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে স্থগিত হওয়া আটটি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট এবং মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের লিখিত বক্তব্য নেন।