সংশয় প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের প্রার্থীদের সহযোগিতা ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়নের বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী। গতকাল দুপুরে মাগুরা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এক আলোচনায় এ সংশয় প্রকাশ করা হয়। আলোচনায় নির্বাচনী কাজে নিয়োজিত ছয়জন রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, থানার ওসি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ ইউনিয়নগুলোর অধিকাংশ চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন। বিএনপির প্রার্থীরাও সেখানে ছিলেন। তবে পুলিশ সুপারসহ নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিরা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছেন।