সংসদ অধিবেশন আজ আবার বসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আজ মঙ্গলবার বেলা তিনটায় আবার বসছে। গত বৃহস্পতিবার সংসদের বৈঠক মুলতবি করা হয়েছিল। আজ অধিবেশন শুরুর পর আইন প্রণয়ন কার্যাবলি শেষে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা আবার শুরু হবে।টানা তিন অধিবেশন ধরে প্রধান বিরোধী দল বিএনপি সংসদ বর্জন করলেও এ অধিবেশনে তাদের ফিরে আসার কিছুটা সম্ভাবনা দেখা দিয়েছে। গতকাল সোমবার রাতে বিরোধী দলের কয়েকজন সাংসদ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সংসদে যাওয়ার বিষয়ে বৈঠক করেন। তবে গতকালও সংসদে ফেরার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, দু-এক দিনের মধ্যেই বিএনপির সংসদীয় দলের সভা ডাকা হবে। সেখানেই সিদ্ধান্ত হবে বিরোধী দলের সংসদে যাওয়ার বিষয়ে। তিনি বলেন, বিরোধী দল সংসদে যেতে চায়। সরকারই চায় না বিরোধী দল সংসদে গিয়ে মানুষের কথা বলুক।