সংসদ অধিবেশন চলবে ১০ অক্টোবর পর্যন্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামী ১০ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় আজ রোববার এ সিদ্ধান্ত হয়। আজ থেকে অধিবেশন শুরু হয়েছে।
সংসদ ভবনে কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, প্রতিদিন বিকেল পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, এইচ এম এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আবদুল্লাহ, আ স ম ফিরোজ ও আনিসুল হক সভায় অংশ নেন। জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।