সংসদ অধিবেশন বসছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা ১০ দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আজ রোববার আবার শুরু হচ্ছে। বিকেল চারটায় এ অধিবেশন বসবে। এর আগে গত ৩০ জুন ২০১০-১১ অর্থবছরের বাজেট পাস হওয়ার পর সংসদ অধিবেশন মুলতবি করা হয়। সংসদের চলতি অধিবেশন ২০ জুলাই পর্যন্ত চলবে।নবম সংসদের বাজেট অধিবেশন গত ২ জুন শুরু হয়। ১০ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০-১১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। প্রধান বিরোধী দল বিএনপি অধিবেশনের প্রথম দিন সংসদে যোগ দিলেও পরে আর তারা সংসদে ফেরেনি। চারদলীয় জোটভুক্ত জামায়াতে ইসলামীর দুজন এবং বিজেপির একজন সদস্যও সংসদ বর্জন অব্যাহত রেখেছেন।