সংসদ অধিবেশন বসছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের নবম অধিবেশন কাল বুধবার বিকেল সাড়ে চারটায় শুরু হচ্ছে। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রেওয়াজ অনুযায়ী কাল অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। এরপর অধিবেশন মুলতবি করা হবে। 

অধিবেশন শুরুর আগে বিকেল সাড়ে তিনটায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। অধিবেশন কত দিন চলবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে তা এই বৈঠকে নির্ধারিত হবে।
সংসদ সচিবালয় থেকে জানা যায়, বর্তমানে ১২টি বিল পাসের অপেক্ষায় এবং ১৫টি বিল উত্থাপনের অপেক্ষায় আছে। এর মধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির বিল রয়েছে।
চলতি সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। এ পর্যন্ত আটটি অধিবেশনের ১৬৮ কার্যদিবসে ৪৮টি আইন পাস হয়েছে।