সংসদ অধিবেশন বসছে ৪ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন ৪ ডিসেম্বর বিকেল চারটায় শুরু হবে। সাংবিধানিক ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল সোমবার এই অধিবেশন ডেকেছেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিবেশন কত দিন চলবে তা সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে। সংসদ সচিবালয় থেকে জানা গেছে, ইংরেজি নতুন বছরের প্রথম অধিবেশন শুরু হবে জানুয়ারির শেষ সপ্তাহে। যে কারণে এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।