সংসদ অধিবেশন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদের নবম অধিবেশন আজ বুধবার বিকেলে শুরু হয়েছে। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রেওয়াজ অনুযায়ী অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দিচ্ছেন।
অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই অধিবেশন চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
সংসদ সচিবালয় থেকে জানা যায়, সংসদে ১২টি বিল পাসের অপেক্ষায় এবং ১৫টি বিল উত্থাপনের অপেক্ষায় আছে। এর মধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির বিল রয়েছে।
চলতি সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। এ পর্যন্ত আটটি অধিবেশনের ১৬৮ কার্যদিবসে ৪৮টি আইন পাস হয়েছে।