সংসদ অধিবেশন ১ সেপ্টেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ক্ষমতাবলে এই অধিবেশন ডেকেছেন। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
অধিবেশন কত দিন চলবে তা সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে। এর আগে সংসদের বাজেট অধিবেশন (ষষ্ঠ অধিবেশন) ২৬ কার্যদিবস স্থায়ী হয়েছিল। অধিবেশন শুরু হয়েছিল ১ জুন, শেষ হয় ৮ জুলাই।