সংসদ অধিবেশনে ফিরতে পারে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সংসদীয় দলের সভা আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। এই সভা শেষে দলটি জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিতে পারে বলে জানা গেছে। বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সভায় সভানেত্রীত্ব করবেন। সংসদের প্রথম অধিবেশনের পর থেকে বিরোধী দল সংসদ বর্জন করছে।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জানান, বিএনপি সংসদের ভেতর ও বাইরে থেকে সরকারের দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করবে। আজই অধিবেশনে যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হলে সংসদে যোগ দেওয়ার ব্যাপারে সময়ক্ষেপণ করা হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সাংসদ প্রথম আলোকে বলেন, এখনো পর্যন্ত সংসদে যোগ দেওয়ার ব্যাপারে বিএনপির অবস্থান ইতিবাচক। সেই লক্ষ্যেই সংসদীয় দলের সভা আহ্বান করা হয়েছে। তবে বিএনপির যুগ্ম মহাসচিব সাংসদ মাহবুবউদ্দিন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সংসদীয় দলের সভা আহ্বান করা হয়েছে। বিএনপি অধিবেশনে যোগ দেবে—এমন সিদ্ধান্ত নিয়ে এই সভা আহ্বান করা হয়নি। সভায় সাংসদদের মতামতের ভিত্তিতে সংসদে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।