সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদের চলতি ১৯তম অধিবেশনের মেয়াদ বাড়ছে। গতকাল বুধবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
স্পিকার বলেন, এখনো বেশ কিছু বিল পাসের অপেক্ষায় আছে। সে জন্য অধিবেশনের মেয়াদ বাড়বে। তবে কত দিন অধিবেশন চলবে, সে বিষয়ে স্পিকার নিশ্চিত করে কিছু বলেননি। সংসদ সচিবালয় সূত্র জানায়, তফসিল ঘোষণার আগ পর্যন্ত অধিবেশন চলবে।
সংসদে কার্যোপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ ৭ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলার কথা। গত ২৩ অক্টোবর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে ১২ সেপ্টেম্বর কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে ২৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়। ওই দিন সংসদের চলতি অধিবেশন শুরু হয়েছিল।