সংসদ অভিমুখে গণমিছিলের ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধানের মূলনীতি থেকে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বাদ না দেওয়া, ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের অপচেষ্টা রোধ, ইসলামবিরোধী কার্যক্রম বন্ধ, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যানের অপসারণ এবং ক্যাডারভিত্তিক রাজনীতি বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআবা)।গতকাল সোমবার রাজধানীর পুরানা পল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমেদ। বিজ্ঞপ্তি।