সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল শনিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।
গত ২৬ নভেম্বর নির্বাচনের তফসিল ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের জন্য অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাবরে আইনি নোটিশ পাঠান।
রিট দায়েরের বিষয়টি জানিয়ে গতকাল ইউনূস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, ‘নোটিশের জবাব পাইনি। রিটে নির্বাচনের ওই তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফসিল স্থগিত চাওয়া হয়েছে। আজ রোববার রিটটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হতে পারে।’
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিবকে বিবাদী করা হয়।