সংসদ বসবে ২ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম সংসদের পঞ্চদশ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ২ মে বিকেল পাঁচটায় বসবে এ অধিবেশন। আজ রোববার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১১ মার্চ জাতীয় সংসদের ১৪তম অধিবেশন শেষ হয়েছিল। সংবিধানে জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক হবে।